1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মাটিতে দেবে যাচ্ছে বিশ্বকাপের ভেন্যু, চাঞ্চল্যকর তথ্য নাসার

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে যে মাঠে, সেই মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম প্রতি বছর ১০ ইঞ্চি পর্যন্ত মাটিতে দেবে যাচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই তথ্য ফুটবল কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে এই মাঠে। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামের কংক্রিটের বড় বড় টুকরো মাটিতে বসে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে এবারের বিশ্বকাপ আয়োজন করছে।

নাসা জানিয়েছে, স্টেডিয়ামের নিচের ভূগর্ভস্থ জলাধার থেকে পানি তোলার কারণেই এই সমস্যা হচ্ছে। শুধু স্টেডিয়াম নয়, মেক্সিকো সিটির বেশিরভাগ এলাকাই প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে দেবে যাচ্ছে। মহাকাশে শক্তিশালী রাডার ব্যবস্থা ব্যবহার করে এই ঘটনা পর্যবেক্ষণ করেছে নাসা।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গভোর্চিন বলেন, ‘জলাধার থেকে তোলা পানি শহরের উপরিভাগের ভার সামলাতে না পেরে সংকুচিত হয়ে পড়ছে।’

৮৭ হাজার ৫০০ দর্শকধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে। ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে ও স্টেডিয়াম দেবে যাওয়ার গতি ধীর করতে কর্তৃপক্ষ কোনো বড় পদক্ষেপ নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র- জিওনিউজ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews