1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর মামলায় সাবেক জেলা পরিষদ সদস্যসহ চার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা আবুল কালাম জোয়াদ্দার ও তার ছেলে তন্ময় জোয়াদ্দার, রয়না ভরট গ্রামের আব্দুর রহিম ও নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের শহিদুল ইসলাম।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গত ২৮ আগস্চ মৌখাড়া বাজারে বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পরে তারা অফিস কক্ষের ভেতর থেকে একটি মোটরসাইকেল বের করে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ মোট ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় এসব আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews