1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিরুষ্কার বিয়ের গোপন কথা প্রকাশ্যে

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

নিজেদের সম্পর্ক নিয়েও বিয়ের আগে সেই ভাবে মুখ খোলেননি ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির ফ্লোরেন্সে গিয়ে রাজকীয় কায়দায় বিয়ে করেছিলেন এই জুটি। সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন তারা।

এ তারকা জুটির সম্পর্ক নিয়ে চর্চা ছিল বি-টাউনে। কিন্তু বিয়ে নিয়ে তারা নীরব ছিলেন। নিজেদের সম্পর্ক নিয়েও সেই ভাবে কেউ মুখ খোলেননি। সেই সময় আলোচনা আসে— তারা কোথায় বিয়ে করছেন, কবে করছেন, আদৌ বিয়ে হচ্ছে কিনা সবকিছু ছিল ধোঁয়াশা।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী গুরুদাস মান এ তারকা জুটিকে নিয়ে কথা বলেন।

বিরুষ্কার প্রীতিভোজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গুরুদাস। সেখানে বেশ কিছু পাঞ্জাবি গান গেয়েছিলেন তিনি। সেই গানের কথা নাকি বুঝতে পারছিলেন না আনুষ্কা। উল্টো দিকে পাঞ্জাবি সংস্কৃতিতেই বড় হয়েছেন বিরাট। তার কাছে এই গানের ভাষা বুঝতে পারা কোনো কঠিন বিষয় না। গুরুদাস জানিয়েছেন, গান গাওয়ার সময়ে তিনি দেখছিলেন বিরাট প্রায়ই তার স্ত্রীর কানে কানে কিছু বলছিলেন। পরে তিনি বুঝতে পারেন— পাঞ্জাবি গানের কথা অনুবাদ করে আনুষ্কাকে বোঝাচ্ছেন ক্রিকেট তারকা।

বিরুষ্কার বিয়েতে অতিথি আপ্যায়নে কোনো ঘাটতি ছিল না বলেও জানান এ সংগীতশিল্পী। গুরুদাস বলেন, বিরাট আমাকে খুবই ভালোবাসেন। আমি অবাক হই— তিনি সবাইকে আমন্ত্রণ জানালেন। আমাকে এত ভালোবাসা সত্ত্বেও একবারও ডাকলেন না।

তিনি বলেন, কিন্তু সংগীতশিল্পীর জন্য এক চমকের ব্যবস্থা করে রেখেছিলেন বিরাট কোহলি। গুরুদাস জানতেনই না দিল্লিতে কার প্রীতিভোজের অনুষ্ঠানে তিনি গান গাইতে যাচ্ছেন।

তার পর থেকে দিল্লিতে বহু দম্পতির বিয়েতে গান গেয়েছেন গুরুদাস। বিরুষ্কার প্রীতিভোজে যে গানগুলো গেয়েছিলেন, সেইগুলোরই অনুরোধ আসে বারবার বলে জানান এ পাঞ্জাবি সংগীতশিল্পী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews