1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মেহরাব হোসেন অপির এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা জানা গেল

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২০ Time View

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন এমন এক গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত নিজেই মুখ খুললেন এই সাবেক ক্রিকেটার। গত শনিবার (২ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এই গুজব সম্পূর্ণ নাকচ করে দেন।

৪৭ বছর বয়সী এই সাবেক ওপেনার তার পোস্টে লেখেন, ‘আসসালামু ওয়ালাইকুম। আমি সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি। বর্তমানে আমি কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত হই নাই এবং কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না।’

একই সঙ্গে তিনি সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। তার এই বক্তব্যের পর কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগে বিদায় নিলেও অপি এখনও ক্রিকেটের সঙ্গেই যুক্ত আছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন।

১৯৯৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া অপি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের ইনিংসটির জন্য, যা ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারে তিনি বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews