1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

যুবশক্তির প্রচার সম্পাদক হলেন ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির নতুন কমিটি কাউন্সিলের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলোচিত ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের হোসাইন।

জুবায়ের হোসাইন এর আগে জাতীয় ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি প্রচার উপকমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্মিত ‘হ্যাঁ বলো’ গানটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

জাতীয় যুবশক্তির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন—অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

দলীয় সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও গতিশীল করতেই নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews