1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হরমুজে প্রবেশকালে মার্কিন বাহিনীর বাধায় ৩৪ জাহাজ

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ৩৪টি জাহাজের পথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগামী বা সেখান থেকে আসা জাহাজগুলোর চলাচল সীমিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালির আশপাশে টহল কার্যক্রম শুরুর পর থেকে মোট ৩৪টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। এতে কার্যত ইরানের বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর ওপর চাপ তৈরি হয়েছে বলে জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বা ইরানগামী ও ইরান থেকে আসা সব জাহাজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালিতে প্রবেশ বা বের হতে পারবে না।

তিনি আরও বলেন, প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ইরান চুক্তিতে না আসা পর্যন্ত এটি এভাবেই থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews