1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ফরিদপুরে হাম প্রাদুর্ভাবে মৃত্যু ৬, আক্রান্ত ৫১৪

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন এবং ফরিদপুর সদরে ২০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।

এদিকে হাসপাতাল ভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং জ্বর, ফুসকুড়ি বা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews