1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ২৬৫ রান, হারিয়েছে ৮টি উইকেট। সিরিজ জিততে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৬৬ রান।

লড়াকু এই সংগ্রহের মূল কারিগর দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের ১৬০ রানের জুটিই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। শান্ত তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি, লিটনও ৭৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন।

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন শান্ত-লিটন জুটি। শান্তর সেঞ্চুরির পর লিটনও ছিলেন আগ্রাসী মনোভাবে, সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন। তবে কিউই স্পিনার জেইডেন লেনক্সের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে এটি ছিল শান্তর চতুর্থ সেঞ্চুরি। সবশেষ এই চট্টগ্রামেই মাটিতেই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন তিনি। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার।

অন্যদিকে ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পেয়েছেন লিটন। এটি ছিল তার ১৩তম ফিফটি।

এর আগে পাওয়ার প্লেতেই প্রথম তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দল।

শান্ত-লিটন ছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেছেন ১৮ বলে ২২ রানের ছোট ইনিংস। আরেক ব্যাটার তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews