1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

প্রাইজমানি ১০৮ কোটি টাকা

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

২০২৬ নারী টি ২০ বিশ্বকাপ শুরুর ৬০ দিন আগে টুর্নামেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসবে মেয়েদের টি ২০ বিশ্বকাপের আসর। মেয়েদের সবশেষ টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে। সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৬৪,৬১৫ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা)। ২০২৪ সালে ১০ দল অংশ নিয়েছিল মেয়েদের টি ২০ বিশ্বকাপে। প্রাইজমানি ছিল ৭,৯৫৮,০৭৭ ডলার। এবার প্রতিযোগী সংখ্যা বেড়ে এই প্রথম ১২ দল অংশ নেবে। পুরস্কারের অর্থও বেড়েছে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দলের পকেটে যাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি)। এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ছয় লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১,১৫৪ ডলার বরাদ্দ রয়েছে। বিশ্বকাপ খেলা প্রতিটি দল পাবে কমপক্ষে ২৪৭,৫০০ ডলার (প্রায় তিন কোটি পাঁচ লাখ টাকা) করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews