1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

বরিশালে সংক্রামক রোগ হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৫ রোগীর মৃত্যু হলো।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয়। এতে শেবাচিম হাসপাতালে হামে শিশু মৃত্যুর সংখ্যা দাড়ালো ছয়।

সবশেষ শেবাচিম হাসপাতালে মারা যাওয়া ২ শিশু হলো- বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের হাবিবুর রহমানের ৯ মাস বয়সের শিশু পুত্র রাকিব এবং অপরজন মুলাদী উপজেলার বাসিন্দা রাজিবের ২৪ দিন বয়সের মেয়ে শিশু সাদিয়া।

জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৩১ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ২৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার হাসতালগুলোতে ভর্তি হয়েছে ৭৫১ রোগি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ শিশু। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭২ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন। আর আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

পাওনা টাকা নিতে গিয়ে খুন হলেন অটোরিকশা চালক

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ জানান, হাম আক্রান্ত শিশু প্রতিদিনই বাড়ছে। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ৯২ শিশু চিকিৎসাধীন রয়েছে। আর চলতি বছরের ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৩৪১ জন শিশু চিকিৎসা নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews