1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনের শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনে শেষ বিকেলে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রান করে বাংলাদেশ দল। কিন্তু আজ শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা।

এদিন প্রথম সেশনে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান যোগ করতেই ফেরেন ওপেনার জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান। দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। তাকে সঙ্গ দিচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

টস হেরে প্রথমে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। দলের হয়ে ২৩৯ বল মোকাবেলা করে ১১টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান।

২৬১ বল খেলে ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪১ রান করে আউট হয়ে যান সৌদ শাকিল। ৯৮ বলে ৪টি চার আর এক ছক্কায় ৫৬ রান করে ফেরেন সায়েম আইয়ুব। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন পেস বোলার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews