1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

১০ জনের ফ্রান্সের কাছেও হারতে হলো ব্রাজিলকে

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

বিশ্বকাপের প্রস্তুতিটা খুব একটা ভালো হচ্ছে না ব্রাজিলের। এবার দশ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে বসেছে কোচ কার্লো আনচেলত্তির দল। এর ফলে শেষ ৪ ম্যাচে দলের জয়ের সংখ্যা ১-এই থেমে থাকল।

এই ম্যাচে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে তিনি ফ্রান্সের সর্বকালীন গোলের রেকর্ড ছোঁয়ার একধাপ কাছে চলে গেলেন। ৩০ মিনিটেরও কিছু পরে এমবাপ্পে গোলরক্ষক এদারসনকে চমৎকার চিপ শটে পরাজিত করে ফ্রান্সকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের ডিফেন্ডার ডায়ট উপামেকানো লাল কার্ড দেখেন। ভিএআর পর্যালোচনায় আমেরিকান রেফারি গুইদো গনজালেস হলুদ কার্ড লাল করেন। কারণ উপামেকানো বক্সের কিনারে ওয়েসলিকে ফেলে স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করেছিলেন।

তবে ১০ জনের ফ্রান্স মাথা নত করেনি। বরং ব্যবধানটা আরও বাড়িয়েছে লাল কার্ডের ১০ মিনিট পরই। ৬৫তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে লিভারপুলের স্ট্রাইকার উগো একিতিকে এদারসনের গায়ের পাশ দিয়ে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এটি একিতিকের দ্বিতীয় আন্তর্জাতিক গোল।

ব্রাজিল ৭৮তম মিনিটে লুইজ হেনরিকের সহায়তায় জুভেন্তাস ডিফেন্ডার গ্লেসন ব্রেমার একটি গোল শোধ করেন। তবে ফ্রান্স শেষ পর্যন্ত লিড ধরে রাখে। ম্যাচ শেষ করে জয় নিয়ে।

এই ম্যাচে গোল করে এমবাপ্পের পরিসংখ্যান দাঁড়াল ৯৫ ম্যাচে ৫৬ গোল। সদ্য অবসর নেওয়া অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ড স্পর্শ করতে মাত্র একটি গোল দরকার। রোববার কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ফ্রেন্ডলিতে সেই সুযোগ পাবেন ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকা।

হাঁটুর চোট থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ঠিক এই সময়ে এমবাপ্পের ফিরে এসে গোল করাটা বিশেষভাবে আনন্দিত করেছে কোচ দিদিয়ে দেশঁকে। ওদিকে দলের এমন পারফর্ম্যান্স ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে নিশ্চয়ই আনন্দ দেবে না।

ব্রাজিল অবশ্য এই ম্যাচে অনেক মূল খেলোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল। আলিসন, গ্যাব্রিয়েল মাগালহায়েস, এদার মিলিতাও, ব্রুনো গিমারেস, রদ্রিগো ও এস্তেভাও ছিলেন না। তবে এতটাও খর্বশক্তির দল ছিল না যে ১০ জনের দলের বিপক্ষে সংখ্যাগত আধিক্যকে কাজে লাগাতে পারবে না। বিশ্বকাপের আগে নিশ্চয়ই এই জায়গায় উন্নতি চাইবে ব্রাজিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews