1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল যুক্তরাষ্ট্র

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩ Time View

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের কমান্ডার ব্রাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় এ সংক্রান্ত তথ্য দেন। খবর আলজাজিরার।

মার্কিন দাবি অনুযায়ী, ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২ শতাংশ ধ্বংস হয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০ শতাংশের বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের তিন ভাগের দুই ভাগের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ব্রাড কুপারের দাবি, যুদ্ধের তিন সপ্তাহের বেশি সময়ে ইরানের ১০ হাজারের বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের আকাশে ১০ হাজার বারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কারণ, ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা করছে তারা।

তবে ব্রাড কুপার দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট সামরিক লক্ষ্য অর্জনের পথে রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, ইরানের সীমান্তের বাইরে দেশটির শক্তি প্রদর্শনের ক্ষমতা অর্থবহ উপায়ে কমিয়ে দেওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বুধবার (২৫ মার্চ) এমন দাবি করেছে।

ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

এর আগে ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews