1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০ Time View

সম্প্রতি প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং। তার রেশ কাটতে না কাটতেই এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না তিনি।

গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়। যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারীই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন।

শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।’

নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রেয়া আরও জানান, যখন তিনি ওই গানটি গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি অনুধাবন করতে পারেননি। সময়ের সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না তিনি।

শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews