1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে সেখান থেকে বরিশালে পাঠানো হয়। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খানের ভাই জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানকে (৩৮) অপারেশন ডেভিল হান্টের আওতায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় জামিন হওয়ার পর ফের পটুয়াখালী সদর থানার দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন শফিক খান।

পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো.আব্দুর রব মিয়া বলেন, কারাগারে অসুস্থতা অনুভব করলে হাজতি শফিকুল ইসলামকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে বরিশালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি। পরবর্তী প্রক্রিয়া বরিশাল কারা কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, বরিশাল হাসপাতালের চিকিৎসকরা তাকে জীবিত পাননি। পথিমধ্যেই মারা যান তিনি। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews