1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়েছে’

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তার সবই করেছেন। এরপর তিনি পালিয়েছেন। এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

শনিবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণ সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি শাইখুল হাদিস আল্লামা জিয়া উদ্দিন দা. বা.।

অনুষ্ঠানে মামুনুল হক বলেন, আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। ঠিক একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আজ সেই স্বাধীনতাকেও পরাজিত শক্তির দোসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে। প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা করা লাগে তিনি করেছেন। শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews