1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পটুয়াখালীতে সাবেক এমপি শাহজাহান খান হত্যার ঘটনায় মামলা

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলা ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শাহজাহান খানের বড় ছেলে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান মামলাটি করেন।

মামলায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এছাড়ও আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় মহা সমাবেশে যাওয়ার পথে শাহজাহান খান ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় গুরুতর আহত শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর সকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মামলার বাদী মো. শিপুল খান বলেন, আমার বাবাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা বাবা একজন সিনিয়র রাজনৈতিক নেতা ছিলেন। এ শহরে সিনিয়র সিটিজেনদের কোনো সময় গায়ে হাত দেওয়া তো দূরের কথা কাউকে অসম্মান করার ঘটনাও ঘটেনি।

কিন্তু জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর আমার বাবার উপর হামলা করিয়ে নির্যাতন চালিয়ে এক অপরাজনীতি শুরু করে। আমার বাবা রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, শিপুল খানের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews