1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। বাংলাদেশ যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।

শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত।

মানিক সাহা বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম যে, বাংলাদেশে (বাংলাদেশ-ভারত) ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি…এটা (ফ্লাইট চালু) নিশ্চিতভাবেই একদিন ঘটবে। কারণ, ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না।’

এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘তাদের বোঝা উচিত, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়।’

মানিক সাহা আরও বলেন, ‘আমি তাদের (বাংলাদেশিদের) বারবার বলব, মনে রাখবেন ত্রিপুরার জনগণ কীভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি…বাংলাদেশে যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews