1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ Time View

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে আটজন নবীন চিকিৎসক যোগদান করেছেন। নতুন এ চিকিৎসকদের সবাই গলাচিপার সন্তান হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকারী চিকিৎসকরা হলেন- ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. ইমরান, ডা. ইমরান হাসান, ডা. সাব্বির আহমেদ গালিব, ডা. সাবিকুন নাহার লিজা, ডা. শর্মিলি হোসেন দোলন, ডা. মিমি দাস এবং ডা. জান্নাতুন নাঈম তানহা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকায় রোগীদের যথাযথ সেবা দিতে হিমশিম খেতে হতো কর্তৃপক্ষকে। বিশেষ করে দুর্গম চরাঞ্চল থেকে আসা রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে।

নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজ এলাকার সন্তানরা চিকিৎসক হিসেবে যোগদান করায় তারা রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তাদের বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নবীন চিকিৎসকরা দ্রুতই নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন শুরু করবেন। এতে করে মাতৃসেবা, শিশুসেবা ও জরুরি বিভাগসহ বিভিন্ন শাখায় সেবার মান উন্নত হবে।

উপজেলার সচেতন মহল মনে করছেন, স্থানীয় চিকিৎসকদের এই সম্মিলিত যোগদান গলাচিপার স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আরও নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews