1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে ফের বিতর্ক

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ Time View

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীত পরিচালক ও অস্কারজয়ী সুরকার এআর রহমান কেন্দ্র করে ভারতজুড়ে বিতর্কের ঝড়। সম্প্রতি এ সুরকারকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুজব ও সমালোচনার ঝড় ওঠে। এবার আরও বড় ধরনের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

ভারতের প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর সুপ্রিমকোর্টে এআর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি গান চুরির অভিযোগ এনে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় এআর রহমানকে ঘিরে ভারতজুড়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এআর রহমান ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরোনো গান ‘শিব স্তুতি’র একটি অংশ ব্যবহার করেছেন। সুপ্রিমকোর্টের বেঞ্চে এ মামলাটির শুনানি হয়েছে। যেখানে প্রধান বিচারপতি ও বিচারপতি জয়মাল্য বাগচী অংশ নেন।

বিচারপতি বাগচী বলেন, ‘আমরা তদন্ত করতে চাই আসল লেখক কে। শুধু গান গাইলেই লেখক হওয়া যায় না। প্রমাণ করতে হবে অন্য কারও একই সুর এর আগে ছিল কিনা।’

এ আর রহমানের আইনজীবী আদালতকে বলেন, ‘আমরা কখনো কারও অধিকার দাবি করি না। কিন্তু যখন আমার মক্কেল কিছু করেন, তিনি তা দাবি করেন।’

সুপ্রিমকোর্টের বেঞ্চ এ মামলাটির শুনানি শেষে পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রেখেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews