1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ব্রেনস্ট্রোক থেকেও রক্ষা করতে পারে গ্রিন টি

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ব্রেনস্ট্রোক একটি মারাত্মক রোগ। এ রোগ হলে আপনার হতে পারে প্যারালাইসিস। এমনকি প্রাণ নিয়ে টানাটানিতে পড়তে পারেন। তাই যেভাবেই হোক এই রোগের ফাঁদ থেকে মুক্তি পেতে সচেতন হোন। আর এ ক্ষেত্রে মুক্তি পেতে চাইলে প্রতিদিন গ্রিন টি পান কুন। জেনে নিন গ্রিন টির আপনার ব্রেনস্ট্রোক কীভাবে রক্ষা করবে।

আপনার শরীরের ব্রেন ঠিকমতো কাজ করছে কিনা, অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্তের প্রয়োজন আছে কিনা, তা আপনার শরীরেই জানিয়ে দেবে। যদি কোনো কারণে আপনার ব্রেনের একটি রক্তনালি ছিঁড়ে যায় বা তার অন্দরে ময়লা জমা হয়, সে ক্ষেত্রে মস্তিষ্কের ওই নির্দিষ্ট অংশে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এতে বিপদ আসন্ন। আর এমনটি ঘটলেই প্রাণ নিয়ে পড়তে পারেন টানাটানি। আর যদি প্রাণে বেঁচে যান, তাহলে সঙ্গী আপনার প্যারালাইসিস। তাই সবাইকে স্ট্রোক নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এমন কথা শুনে ঘাবড়ানোর কোনো কারণ নেই। বরং প্রতিদিন গ্রিন টি পান করুন। এতে আপনি এ রোগ থেকে বেশ দূরত্ব বজায় রাখতে পারবেন।

এ বিষয়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ব্রেনস্ট্রোক থেকে বাঁচতে হলে আপনাকে নিয়মিত গ্রিন টি পান করতে হবে। প্রতিদিন চিনি ছাড়া গ্রিন টি খেলে অনায়াসে স্ট্রোকের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব।

শুধু তাই নয়, ২০২৩ সালের একটি রিভিউ এবং মেটা অ্যানালাইসিসও এই একই কথা মেনে নিচ্ছে। এসব গবেষণায় দেখা গেছে— প্রতিদিন অল্প পরিমাণে গ্রিন টি খেলে স্ট্রোকের মতো রোগ থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব। তাই চেষ্টা করুন প্রতিদিন নিয়ম করে গ্রিন টি পান করতে।

আপনি গ্রিন টির উপকার পেতে দুধ কিংবা চিনি মেশাবেন না। এই ভুল করলে শরীরের ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। আর মনে রাখবেন— দিনে ৩ কাপের বেশি গ্রিন টি খাওয়াও উচিত নয়। এর বেশি খেলে আদতে শরীরকে ঘিরে ধরবে একাধিক সমস্যা। তাই এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews