1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ক্যানসারের কাছে হেরে গেলেন ব্র্যাড আর্নল্ড

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

ক্যানসারের সঙ্গে বছরখানেক লড়াইয়ের পর অবশেষে হার মানলেন গ্র্যামি-মনোনীত জনপ্রিয় রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’ এর প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং মূল ড্রামার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসায় ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্নল্ড দীর্ঘদিন স্টেজ–৪ কিডনি ক্যানসারে ভুগছিলেন। তথ্যটি নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মারা যান ব্র্যাড।

এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথম এই গায়ক ও গীতকার প্রকাশ্যে জানান- তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। ক্যানসারের খবর জানানোর সময় ব্র্যাড বলেছিলেন, ‘আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলেই আমার জন্য প্রার্থনা করবেন।’

তার অসুস্থতার কারণে সেসময়ে ব্যান্ডটিকে তাদের ট্যুরও বাতিল করতে হয়েছিল।

‘থ্রি ডোরস ডাউন’ ১৯৯৬ সালে মিসিসিপিতে গঠিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পরই তারা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয়। ‘দ্য বেটার লাইফ’ শিরোনামের এই অ্যালবামটি তখন ৬ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়।

এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিকে ব্র্যাড আর্নল্ডের লেখা ক্রিপ্টোনাইট, হেয়ার উইথাউট ইউ, হোয়েন আই এম গন, ও লুজার- গানগুলো তার খ্যাতিতে বিশেষ মাত্রা যোগ করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews