1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের একটি জনসভায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

আজ রোববার সকাল ১১টা নাগাদ বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সকাল ৯টায় ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের আমির ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১দলের সিনিয়র নেতারা।

সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি।

তার ভাষ্য, ‘তরুণ প্রজন্ম, দেশের দায়িত্ব নিতে তৈরি হয়ে যাও। নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকব প্যাসেঞ্জারের সিটে। আমরা বিশ্বাস করি নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।’

এরপরই তিনি দেন মন্ত্রী করার ঘোষণাটি। তিনি বলেন, ‘ইন শা আল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews