1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:

বরিশালের বাকেরগঞ্জে পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন ছয়টি ইটভাটা—ওয়ান স্টার, সেভেন স্টার, টু এ স্টার, স্টার টু, এম এম বি ও এশিয়া ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট ছয়টি ইটভাটার বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং পরিবেশ বিধি লঙ্ঘনকারী নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews