1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল নগরে ট্রাফিক পুলিশকে সহায়তা করবে মোবাইল পার্টি ও ডিবি

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

বরিশাল মহানগর এলাকায় যানবাহন চলাচল ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশের সদস্যদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

যেখানে বলা হয়, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, সাগরদি, রূপাতলী ও অন্যান্য স্থানের ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার জন্য থানা এলাকায় নিয়োজিত মোবাইল পার্টি ও ডিবি পুলিশকে নির্দেশ দেওয়া হলো। সেইসঙ্গে সাব-কন্ট্রোলকে বিষয়টি তদারকি করার আদেশ দেওয়া হলো।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সপ্তাহের বেশি সময় ধরে পুলিশ সদস্যহীন বরিশাল নগরের ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পুলিশ সদস্যরা কাজে ফিরলে শিক্ষার্থীরা উঠে যাওয়ার পরপরই তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে বরিশাল।

নাগরিকরা বলছেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বরিশাল শহরজুড়ে নতুন নতুন ব্যাটারিচালিত রিকশা আর অটোরিকশা ভরে গেছে। সেইসঙ্গে অনভিজ্ঞ চালক ও আইন অমান্যকারীদের সংখ্যাও বেড়ে গেছে।

আর এসব কারণে নগরে দুর্ঘটনা বৃদ্ধির পাশাপাশি সব প্রধান সড়কে তীব্র যানজট লেগে থাকে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, যা আগে কখনো হয়নি।

এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনবিহীন যানবাহন রোধে পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews