1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঈদে মুক্তির অপেক্ষায় মিম-শুভর ‘মালিক’, যা বললেন পরিচালক

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

আবারও বড়পর্দায় জুটি হয়ে আসছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী ‘মালিক’ সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করছেন। এ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সম্প্রতি পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমকে জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। এ নির্মাতা বলেন, আমাদের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

এর আগে ২০২৩ সালের রোজার ঈদে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে আসছেন এ নির্মাতা। এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

উল্লেখ্য, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোটপর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ ও ‘দুনিয়া’।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews