1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই শিক্ষা বোর্ডের মূল লক্ষ্য- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের উদ্যোগে ভোলায় শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ভোলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (সরকারি কলেজ-১) মোঃ আব্দুল কুদ্দূস।

সভায় ভোলা জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শিখন দক্ষতা উন্নয়ন, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব মোঃ আব্দুল কুদ্দূস বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক গুণাবলি বিকাশে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী বলেন, কেবল পাঠ্যভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে একটি গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই শিক্ষা বোর্ডের মূল লক্ষ্য। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভাটি শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনামূলক ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews