1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শুক্রবার ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড জাল

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

বাংলাদেশে এসেছে পাকিস্তানি রক ব্যান্ড জাল। ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামে কনসার্টে ঢাকা মাতাবে ব্যান্ডটি।

শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনাতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে কনসার্ট নিয়ে সংবাদ সম্মেলন করে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন।

জাল ব্যান্ডের জনপ্রিয় আদাত অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপনী এই কনসার্টে আরও গাইবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস। একই সঙ্গে ভাইকিংস ব্যান্ডের ২৭ বছর পূর্তি উদযাপনী কনসার্ট এটি।

সংবাদ সম্মেলনে জালের ভোকাল গওহর মুমতাজ বলেন, বারিশ জালের নতুন অ্যালবাম, ১০ বছর পর। এখানে সেই অ্যালবামের নাম ঘোষণা করলাম। পরেরবার যখন ঢাকায় আসব, তখন বারিশর গান শোনাবে আপনাদের।

ভাইকিংস ব্যান্ডের ভোকাল তন্ময় তানসেন বলেন, একটা ব্যান্ডের ২৭ বছর (ভাইকিংস ব্যান্ডের) পার করাটা বিশাল ব্যাপার। আমাদের আয়োজন ভিন্ন, প্রস্তুতি ভিন্ন, আমরা খুব এক্সাইটেড।’

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অর্থহীন ব্যান্ডের ভোকাল সুমন। তার ফেরা প্রসঙ্গে অর্থহীন ব্যান্ডের সদস্য মার্ক বলেন, ব্যাক করাটা ওনার (সুমন) কাছে একটা বড় প্রেসার হয়ে যাচ্ছে। তবে তিনি এখন ভালো আছেন। আমরা কনসার্টটি নিয়ে অনেক এক্সাইটেড, কারণ এটা আমাদের কামব্যাক কনসার্ট। জালের সঙ্গে গান গাওয়াটাও আমাদের জন্য অনেক বড় ব্যাপার। অর্থহীন তাদের বেস্টটা দিতে যাচ্ছে এই কনসার্টে।’

ঢাকার কনসার্টের আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে সংবাদ সম্মেলনে আনন্দ চৌধুরী বলেন, আদাত অ্যালবামের ২০ বছর, ভাইকিংসের ২৭ বছর উদযাপন, জাল কষ্ট করে এসেছে, অর্থহীনের সুমন ভাই মঞ্চে উঠতে রাজি হয়েছেন, এতকিছুর অংশীদার হয়ে আমাদের বেশ ভালো লাগছে।

প্রসঙ্গত, এই কনসার্টের মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর আবার ঢাকায় কনসার্ট করবে পাকিস্তানি ব্যান্ড জাল। গত মঙ্গলবার রাতে ব্যান্ডটির সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews