1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে আলোচিত এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত হৃদয় গাজী বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের বাচ্চু গাজীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হৃদয় গাজীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা ফিরোজ হাওলাদার। মামলায় ওই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হৃদয় গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে মামলার শুরু থেকেই আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
​বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে আটক করতে সক্ষম হয়।
​বাকেরগঞ্জ থানা সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে (শনিবার) আদালতে সোপর্দ করা হবে। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের এই খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews