1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

জকসুর প্রথম সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপাচার্যের সভা কক্ষে এ সভা শুরু হয়ে রাত সোয়া ৯ টার দিকে শেষ হয়।

জানা যায়, এদিন জকসু প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাস, পুন:ভর্তি ও উপস্থিতির শর্ত পুনর্বিবেচনার কথা আলোচনা হয়েছে।

সভা শেষে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, আজ প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ক্যাম্পাস, আবাসন বৃত্তিসহ অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা যা বলেছি, সেই অনুপাতে ফলাফল পাবো বলে আশাবাদী।

সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, আগামী ২৬ জানুয়ারি জকসুর প্রতিনিধিদের জন্য মুক্ত মঞ্চে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে। এছাড়া আসন্ন পূজা উপলক্ষে একটি উপকমিটি গঠন করা হয়েছে। জকসুর প্রতিনিধিদের কক্ষ সংক্রান্ত বিষয়ে আরেকটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, জকসু প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি, জকসু প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews