1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নগারিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।

এনসিপির মুখপাত্র বলেন, ১১ দলের নির্বাচনি সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এ জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট।

তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে। অন্যদেরও এ মানসিকতা থাকায় এ জোটটি হয়েছে। এ জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজের সুযোগ আছে।

এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্রেটেজিক একটি জোট বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।

তিনি জানান, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews