1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ক্যান্টনমেন্ট স্কুলের গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের সংঘর্ষ, আহত দুই ড্রাইভার

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন জাকির শরিফের স্ব-মিলের সামনে বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি গাড়ির সঙ্গে কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও কাবার্ড ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বাসে ওঠানোর সময় পটুয়াখালী থেকে আসা একটি কাবার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের গাড়িটির সামনে সজোরে আঘাত করে। এতে উভয় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় কোনো ছাত্রছাত্রী গাড়ির ভেতরে বা বাইরে আহত হয়নি।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews