1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

চুলের ভিডিও ফাঁস হতেই ঐশ্বরিয়াকে নিয়ে সমালোচনা

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের চুলের একটি ভিডিও ফাঁস হতেই সমালোচনা শুরু হয়েছে। বর্তমানে ফ্র্যান্সের রাজধানী প্যারিসে ফ্যাশন উইকে অংশ নিতে গেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

সেখানেই মেকআপ রুমের ভিতরে এক ভক্ত দেখা করতে আসেন অভিনেত্রীর সঙ্গে। সেই সময় তৈরি হচ্ছিলেন ঐশ্বর্যা। দেখা যায়, তার মেকআপ আর্টিস্ট ‘ফলস হেয়ার’ লাগাচ্ছেন। আর এর পরেই শুরু হাসাহাসি।

তবে থেমে থাকেননি ঐশ্বরিয়ার ভক্তরাও। তারা মনে করিয়ে দিয়েছেন রাইসুন্দরী কিন্তু পরচুলা নন। তার চুলে যা লাগানো হচ্ছে তা হলো ‘হেয়ার এক্সটেনশন’ অর্থাৎ চুল যাতে আরও ঘন লাগে।

ঐশ্বরিয়ার ভক্তরা বলেছেন, ‘ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সবাই এই কাজ করে থাকেন। এ নিয়ে নির্বোধের মতো হাসাহাসি করার কিছু নেই।’

প্যারিস ফ্যাশন উইকে একা যাননি ঐশ্বরিয়া। সঙ্গে গেছে তার ছোট মেয়ে আরাধ্যা। মেয়েকে এক মুহূর্তের জন্যও কোলছাড়া করতে চান না তিনি।

গত এক বছর ধরে ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে নানা আলোচনা। গুঞ্জন রয়েছে তার ও অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি ফাটল ধরেছে।

১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব পান ঐশ্বরিয়া। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয়ের সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। এরপর তারা বিয়ে করেন। ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্ম হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews