ডিক্স রিপোর্ট:
ভোলার গাজীর চর কালেঙ্গার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও হারুন গাজী নেতৃত্বে। একটি সূত্রে জানা যায় ইউপি তশিলদার দিয়ে প্রশাসনকে উৎকোচের মাধ্যমে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে কালেঙ্গার খাল থেকে অবৈধ কাটার মেশিন দিয়ে প্রতিদিন ২০-৩০ টি জাহাজের মাধ্যমে বালু উত্তোলন করে থাকেন।
একটি সূত্রে জানা যায়, স্থানীয় যুবদল ও ছাত্রদলের ছত্রছায়ায় কিছু নেতাকর্মীদের প্রতিদিন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন টাকা দিয়ে অবৈধ বালুর ব্যবসা পরিচালনা করে আছেন।
এ বিষয়ে ভোলা সদরের ভূমি কর্মকর্তা বলেন, ইউপি তশিলদারকে পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।
অভিযুক্ত ফারুক হোসেনের মুঠোফোনে01714797639 ফোন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয় জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।