1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাজাপুর ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ Time View

সাইদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের “আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা”র ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা আঃ আলীমের সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওঃ মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি- ১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডঃ ফয়জুল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজাপুর আব্দুল মালেক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোঃ বেলায়েত হোসেন । অভিভাবকদের পক্ষে বড়ইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার, মোঃ জাকির হোসেন, কাজী হেদায়েত, তাওহীদুজামান প্রমূখ। অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ও বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক। সবশেষ ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির হোসেন এবং উপস্থিত সকলের মাঝে নাস্তা বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews