1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্তির মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি রুমানা আফরোজ দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর উপজেলা পরিষদের সামনের রাস্তায়  “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানসম্বলিত ব্যানার প্রদর্শন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আবুল কাসেম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পঙ্কজ কুমার দাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার, সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকার, সদস্য ফরিদুজ্জামান, হান্নান মিয়া, গাজী মশিহুর রহমান, মো. শাহজাহান হাওলাদার, মাহবুবুর রহমান, বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভ।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের, বিশেষ করে তারুণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews