1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে আলমাসের নেতৃত্বে পান্ডব নদী থেকে অবৈধ মাটি কাটার মহোৎসব

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি এলাকায় পান্ডব নদীর পাড় থেকে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ওঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির কর্মী আলমাসের নেতৃত্বে এবং আরও কয়েকজন আওয়ামী লীগ–ঘনিষ্ঠ ব্যক্তির সহযোগিতায় ভেকু ব্যবহার করে নদীর পাড় কেটে গভীর রাতে ও দিনের বেলায় মাটি উত্তোলন ও বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
ঢাপরকাঠি গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে আলমাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ে তার নেতৃত্বেই ঢাপরকাঠি বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, “এলাকার সকল অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা আলমাস। অবৈধ ভেকু দিয়ে মাটি কেটে নদীর পাড় ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অতিসত্ত্বর আলমাসসহ মাটি কাটা সিন্ডিকেটকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এর আগে একাধিকবার মাটি কাটার সঙ্গে জড়িতদের আটক করে জেল-জরিমানা করেছে। আইন অনুযায়ী এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, “আমি বাকেরগঞ্জে যোগদানের পর থেকে সর্বোচ্চ সংখ্যকবার অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। যারা এখনো নদী থেকে মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই আবারও অভিযান চালানো হবে।”
এ বিষয়ে মতামত দিতে গিয়ে এলাকাবাসী জানান, অবৈধভাবে নদীর পাড় কাটার ফলে পান্ডব নদীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে। পাশাপাশি পরিবেশের ক্ষতি ও জনসুরক্ষার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews