1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নতুনরূপে শাকিব খান, নেপথ্যে যে কারণ

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ Time View

ঢালিউড কিং শাকিব খান বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এখন তিনি যা করছেন, সেটাই যেন নেটিজেনদের মাঝে আলোচনার খোরাকে পরিণত হচ্ছে। এবার হঠাৎ এ তারকাকে একসঙ্গে ছয়টি ভিন্ন লুকে দেখা গেছে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমের নেটিজেনরা। সামনেই আসছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’। অনেকেই ভেবেছেন—হয়তো এটাই তার আগামী সিনেমার নতুন লুক; কিন্তু তা নয়।

জানা গেছে, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিং খানের ছয়টি লুকের মধ্যে একটি হচ্ছে—প্রফেসর লুক। তেমনই শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রে পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতগুলো লুকের রহস্য কী?

সম্প্রতি শাকিব খান একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ছয়টি ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন কিং খান।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নানা প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেতা শাকিব খান। প্রতিটি লুকে তিনি প্রশ্নের মুখে পড়েন— নাম্বার ওয়ান কী? প্রতিটিবারই এর উত্তর দেন— ভিটামিন সি!

সামাজিক মাধ্যমে নেটিজেনরা শাকিব খানের এই বিজ্ঞাপনের জন্য যেমন প্রশংসায় ভাসাচ্ছেন, ঠিক তেমনই পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীও কুড়িয়েছে প্রশংসা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews