1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

চেন্নাই টেস্টে ব্যর্থ, নেটিজেনদের তোপের মুখে রোহিত

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

চেন্নাই টেস্টটা ভুলে যেতে পারলেই যেন বেঁচে যান রোহিত শর্মা। ভারত এই টেস্ট জিতে গেলে হয়ত কিছুটা স্বস্তি পাবেন। তবে যদি কোনক্রমে জয় হাতছাড়া হয়ে যায়, ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে তাকে। টেস্টের দুই ইনিংসেই যে ব্যাট হাতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন রোহিত।

প্রথম ইনিংসে হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছিলেন রোহিত। সেদিন ৬ রানে সাঙ্গ হয় তার ইনিংস। দ্বিতীয় ইনিংসে সেই একই কায়দায় আউট হলেন তাসকিন আহমেদের বলে। এবার তার ব্যাটে এল ৫ রান। দুই ইনিংসে রান সাকুল্যে ১১।

রোহিতের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটভক্তরা। তারা নানাভাবে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন।

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত।’ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিতের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিকে ইঙ্গিত করেন তিনি।

ভারত সিরিজের আগে দুলিপ ট্রফি খেলে দলের অন্য খেলোয়াড়রা অনুশীলন সারেন। তবে সে টুর্নামেন্টে অংশ নেননি রোহিত এবং কোহলি। এর ফলে অনুশীলনের ঘাটতিতেই এমন হতশ্রী পারফরম্যান্স কিনা সে প্রশ্ন রেখেছেন আরেক নেটিজেন।

প্রসঙ্গত, চেন্নাই টেস্টে ২২৭ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও ২৮ রানের মধ্যেই দুই ওপেনার রোহিত ও যশস্বী জয়সওয়ালকে হারিয়েছে ভারত। এখন শুভমান গিল এবং বিরাট কোহলির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভারে ২ উইকেটে ৫৭।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews