1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

‘ইনশাআল্লাহ ভারতকে হারাব, আমাদের সেই বিশ্বাস আছে’

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের মোমেন্টাম নিয়েই ভারত সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মতো ভারত সফরেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।

চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে আগামীকাল দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বিপাক্ষিক এই সিরিজে অংশ নিতে যাওয়ার আগে গণমাধ্যমকে জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম বলেছেন, আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ভারত সফরে যাচ্ছি। ইনশাআল্লাহ ভারত সফরেও জয়ের ব্যাপারে চেষ্টা করব।

২০২১ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পেস বোলার শরিফুল ইসলামের। অভিষেকের পর থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছেন ২৩ বছর বয়সী এই তারকা পেসার।

ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৪১টি টি-টোয়েন্টি, ৩৬টি ওয়ানডে আর ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন শরিফুল। তিন ফরম্যাটে ৮৮ ম্যাচে তার সংগ্রহ ১২৭ উইকেট।

দেশের এই সম্ভাবনাময়ী তারকা পেসার বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা দলের বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব ইনশাআল্লাহ। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews