1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পিআইবির দায়িত্বে মোহাম্মদ শামসুদ্দিন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

ডেক্স রিপোর্টঃ
১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালকের পাশাপাশি মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাসুদ খানের সই করা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
উল্লেখ্য, মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (কারিগরি)-সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews