1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৪ Time View

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালি এলাকার বাসিন্দা ইউসুফ খন্দকার (৭২)। এর মধ্যে আব্দুল করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইউসুফ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন ভর্তি হয়েছেন বরগুনার। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে চারজন, পটুয়াখালীতে চারজন, ভোলায় একজন ভর্তি হয়েছেন।

এছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।

কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews