1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে যারা

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ফুটবলের সবচেয়ে মর্যাদার ও আলোচিত পুরস্কার ব্যালন ডি’অর। ২০২৪ সালে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর? গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি।

সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোলডটকমের নির্বাচিত তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন।

সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। সেখানেই নাম নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে।

প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, ফেদেরিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পেরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews