1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অবশেষে জয়ের দেখা পেল ব্রাজিল

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচে কোন জয় পাইনি ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে জয়ের দেখা পেল ব্রাজিল।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল।

ম্যাচের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি-কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে জালের দেখা পায় বল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় ব্রাজিলকে রক্ষা করেছেন গোলকিপার আলিসন। কেইসেদোর জোরালো শট প্রথমে ঠেকিয়ে দেন আলিসন, আর ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস। তাতে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম‍্যাচ। তবে নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দলই। ম‍্যাচের যোগ করা সময়ে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল ইকুয়েডর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে।

৭ ম‍্যাচে ৩ জয়ে ব্রাজিলের পয়েন্ট ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews