1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬ Time View

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার কানুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে মাসুম বিল্লাহ সোনা মিয়া নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে৷ আহত মাসুম বিল্লাহ সোনা মিয়া বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। আহত সোনা মিয়া উপজেলার কানুনিয়া এলাকার মোঃ আঃ হাকিম হাওলাদার এর ছেলে ও ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যোগাযোগ ও পরিবহন বিষয়ক সম্পাদক ৷

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৮ জুন ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে মাসুম বিল্লাহ সোনা তার মেয়ের জন্য ঔষধ আনতে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে যান। ঔষধ নিয়ে ফেরার পথে একই এলাকার জাবেদ হোসেন নয়নসহ একাধিক সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে সোনা মিয়া গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে৷ এসময় সন্ত্রাসীরা সোনা মিয়ার সাথে থাকা মানিব্যাগ সহ টাকা পয়সা নিয়ে যায়৷

এ সময় ডাক চিৎকারের শব্দে স্থানীয় লোকজন এসে দ্রুত সোনা মিয়াকে উদ্ধার করে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews