1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বাকেরগঞ্জে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১ টায় বিজ্ঞান  ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মো. আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজে মৎস কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সাংবাদিক বেল্লাল হোসেন, মহিবুল ইসলাম সৌরভ প্রমুখ।
সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা, ব্যবহারিক প্রয়োগ এবং এর সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রযুক্তির প্রসার ঘটানো গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সেমিনারের পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা প্রদর্শনী ঘুরে দেখে প্রযুক্তিগুলোর ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews