1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

রাজাপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত৷

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৪ Time View

মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ৷ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়৷

শুক্তাগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানে মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাসেল রানা ,বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সঞ্চিতা বিশ্বাস, হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর মাসুমা আক্তার সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতি মহোদয় সকলের উদ্দেশ্যে গ্রাম আদালতে সুফল তুলে ধরেন এবং সকলকে গ্রাম আদালতে আসার আহ্বান জানান। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর র‍্যালী ও ভিডিও শো প্রদর্শিত হয়। পরে গ্রাম আদালত বিষয়ে প্রশ্নোত্তর পর্ব থেকে সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews