1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও আলোচনা তৈরি হলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতেই কাজটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
জানা গেছে, ভবনের ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি বা নিরাপদ ব্যবস্থা না রাখায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে ছাদে উঠে রডের কাজ পরিদর্শন করতে পারেননি। ফলে নকশা অনুযায়ী পর্যাপ্ত ও সঠিকভাবে রড ব্যবহার করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের মান রক্ষার্থে ছাদ ঢালাইয়ের অনুমোদন স্থগিত রাখা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নির্মাণকাজে সম্ভাব্য অনিয়ম ও ত্রুটি চিহ্নিত হওয়ার পর বিষয়টি আড়াল করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তার বিরুদ্ধে ‘পার্সেন্টিজ’ দাবি করার যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
সূত্র আরও জানায়, খোকন চন্দ্র দাস দায়িত্ব গ্রহণের পর থেকে গৌরনদী উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন। ফলে অনেক ক্ষেত্রেই অনিয়মের সুযোগ কমে এসেছে। সরকারি কাজ শতভাগ মানসম্মতভাবে বাস্তবায়নের স্বার্থে তিনি নিয়মিত প্রকল্প তদারকি করে আসছেন।
উপজেলার সচেতন মহলের মতে, মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্মিত ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে কোনো ধরনের ত্রুটি বা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য নয়। তাই যথাযথ কারিগরি যাচাই-বাছাই সম্পন্ন করে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে গিয়ে কোনো কর্মকর্তা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে তার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করা উচিত। তদন্ত ও যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews