1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সাতক্ষীরায় ২০৭ বছরের পুরোনো সীমানা পিলার উদ্ধার

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২ Time View

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২০৭ বছর পুরোনো একটি সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়িতে অভিযান চালিয়ে পিলারটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন— কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা উপজেলার এক বাসিন্দা এবং পাইকগাছা উপজেলার তুষার ও সুশান্ত নামে দুই ব্যক্তি। সুশান্ত ভোলানাথ সানার আত্মীয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে পিলারটি দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। সম্প্রতি এর সত্যতা ও ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের জন্য সেটি মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয়। এ সময় পিলারটি বিক্রির প্রস্তুতি চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে পিলারটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পাই, কলাগাছি এলাকায় একটি প্রাচীন সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৮১৮ সালে নির্মিত বলে ধারণা করা একটি সীমানা পিলার উদ্ধার করে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews