1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মানবসেবায় এগিয়ে চলছে গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬ Time View

নিজস্ব প্রতিবেদক :
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি ইতোমধ্যে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাহাদাত হোসেন তালুকদার, মোঃ নাসির উদ্দিন তালুকদার, মোঃ রিপন খান, মোঃ আদিলবিন মুনসুর (নয়ন), মোঃ শাহিন তালুকদার, মোঃ জনি তালুকদার, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আল আমিন মৃধা, মোঃ নাহিদ ইসলাম, মোঃ তুষার গাজী, মোঃ হাছান গাজী, মোঃ হাছান মোল্লা, মোঃ ইমরান হোসেন রনি ও মোঃ ইমন শিকদারসহ আরও অনেক সহযোগী সদস্য।

সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা, পরিশ্রম ও মানবিক প্রচেষ্টায় গারুড়িয়া ইউনিয়নে ইতোমধ্যে বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে টিন বিতরণ, ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে লুঙ্গি ও কাপড় বিতরণ, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় নারীদের বিয়েতে আর্থিক সহযোগিতা, বিভিন্ন ওয়ার্ডে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা মেরামত, পবিত্র রমজানে ইফতার সামগ্রী বিতরণ এবং সম্প্রতি এক হতদরিদ্র পরিবারের জন্য সম্পূর্ণ নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংগঠনের পক্ষ থেকে সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে মানবসেবামূলক এই কার্যক্রম অব্যাহত রাখার তাওফিক কামনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews